
রাজধানীর হাজারীবাগে
দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। শংকর চেয়ারম্যান গলির পাশে আলী
হোসেন স্কুলের গলির রাস্তায় এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার
(১৯ জুলাই) হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, সোমবার (১৮ জুলাই)
রাতে আলী হোসেন স্কুলের গলির রাস্তায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়
লোকজন থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ১০টায়
তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের নাম-পরিচয়
জানা যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা। বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের
জখম রয়েছে। কে বা কারা তাকে হত্যা করে রাস্তায় ফেলে রেখে যায়।
হত্যাকাণ্ডের
বিস্তারিত জানতে ও হত্যাকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে জানিয়ে এসআই আজিজুর রহমান
বলেন, নিহত যুবকের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। লাশের ময়নাতদন্তের জন্য সেটি হাসপাতালের
জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

