Logo
শিরোনাম

রাজধানীতে গৃহবধূকে হত্যা, দেবর আটক

প্রকাশিত:শনিবার ০৪ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর শ্যামপুর পশ্চিম জুরাইনে দেবরের দায়ের কোপে নাজমা আক্তার (৩২) নামে গৃহবধূর মৃত্যু হয়েছেন। শনিবার সকালে আইসি গেট এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। এ সময় আরেক দেবর নাসির আহমেদ সোহেল (৩০) ও তার স্ত্রী সাদিয়া আক্তার রিমা (২৫) আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে নাজমা আক্তারকে দেবর আবুল কালাম আজাদ সেন্টু কুপিয়ে গুরুতর আহত করে। পরে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় দেবর আবুল কালাম আজাদ সেন্টুকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, নাজমার স্বামী আগেই মারা গেছেন। সেন্টুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।


আরও খবর