Logo
শিরোনাম

রাজধানীতে লরিচাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত:রবিবার ০৭ আগস্ট ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৬১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিজয় সরণিতে লরিচাপায় মাসুদ রানা নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার (৭ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানার বাড়ি মানিকগঞ্জের। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল বলেন, দুপুরে বিজয় সরণির কাফরুল থানার অংশে অজ্ঞাত একটি লরির চাপায় মাসুদ রানা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি মাসুদ রানার বাড়ি মানিকঞ্জের শিবালয়ে। তবে তার সর্ম্পকে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। দুর্ঘটনার পর লরিসহ চালক পালিয়ে গেছে। আমরা তাকে আটকের চেষ্টা করছি।


আরও খবর