
রাজধানীর বিভিন্ন
এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেফতার
করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময়
তাদের হেফাজত থেকে ১১ গ্রাম হেরোইন, ১৮৩৮ পিস ইয়াবা ও ১৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে
জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২
টি মামলা করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ০৯ জুলাই ২০২২ (শনিবার) সকাল ছয়টা থেকে আজ ১০ জুলাই ২০২২ (রবিবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

