
রাজধানীর বিভিন্ন
এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা ও এবং গাঁজাসহ ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে
গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন
পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১১ এপ্রিল ২০২২) সকাল ছয়টা
থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ
মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময়
তাদের কাছ থেকে ৯৬৬৩ পিস ইয়াবা বড়ি ও ৮৫ কেজি ৩৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের
বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা করা হয়েছে।

