Logo
শিরোনাম

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৬

প্রকাশিত:সোমবার ০৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। সোমবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তাদের কাছ থেকে ৫২৭ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন, ১০ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২০ লিটার দেশিমদ ও ১১ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

রবিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা হয়েছে।


আরও খবর