Logo
শিরোনাম

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৪২

প্রকাশিত:শুক্রবার ২০ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩১১ পিস ইয়াবা, ২০৩ দশমিক ৯ গ্রাম হেরোইন, ২৮ কেজি ২২৫ গ্রাম গাঁজা ও একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে।


আরও খবর