Logo
শিরোনাম

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫১

প্রকাশিত:বুধবার ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৪১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭৬ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৯ বোতল ফেন্সিডিল, ১৮ হাজার ৬৮০ পিস ইয়াবা, ১০ লিটার দেশি মদ, ২৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ২৭ কেজি ৭১৮ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর