Logo
শিরোনাম

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৯

প্রকাশিত:সোমবার ৩০ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে সাত হাজার ২৬৭ পিস ইয়াবা, ৪১০ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৪৯ কেজি ৭০ গ্রাম গাঁজা, সাত বোতল ফেনসিডিল, ১৫ লিটার দেশি মদ ও তিন লিটার অ্যালকোহল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (২৯ মে) সকাল ছয়টা থেকে সোমবার (৩০ মে) সকাল ছয়টা পর্যন্ত এই অভিযান চলে।গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা হয়েছে।


আরও খবর