Logo
শিরোনাম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬৪ জন আটক

প্রকাশিত:সোমবার ২০ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৭২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আটকের সময় তাদের কাছে থেকে ৩২ হাজার ১৭১ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ কেজি ৮৭৮.২৫ গ্রাম ৪৫ পুরিয়া গাঁজা, ১৫ গ্রাম হেরোইন, ৪০টি ইনজেকশন ও ১০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা করা হয়েছে।


আরও খবর