
রাজধানীর বিভিন্ন
এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ
তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়,
নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার
সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৭৮ পিস ইয়াবা, ১ কেজি ১০০ গ্রাম ১৭৫ পুরিয়া গাঁজা ও ৬ গ্রাম ৩৫ পুরিয়া হেরোইন উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা দায়ের করা হয়েছে।

