Logo
শিরোনাম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

প্রকাশিত:মঙ্গলবার ২০ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৮৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৭ হাজার ১২৮ পিস ইয়াবা ও ১৩৩ কেজি ১৬০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা হয়েছে।


আরও খবর