Logo
শিরোনাম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫

প্রকাশিত:শনিবার ১২ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৪২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে চালিয়েছে পুলিশ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৫ হাজার ৮৬১ পিস ইয়াবা, ৮৭.৫ গ্রাম হেরোইন, ২ কেজি ৭৭৫ গ্রাম ৯০ পুরিয়া গাঁজা ও ৩৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭ টি মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর