Logo
শিরোনাম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

প্রকাশিত:মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২১২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২৩৯ গ্রাম ১১২১ পুরিয়া হেরোইন, ১০ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল ও ২০৯৬ পিস ইয়াবা জব্দ করা হয়।

গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য জব্দ করা হয়। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ টি মামলা রুজু হয়েছে।


আরও খবর