Logo
শিরোনাম

রাজধানীতে অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেপ্তার

প্রকাশিত:শুক্রবার ১১ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৭৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১১ আগস্ট) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৩৩৪ পিস ইয়াবা, ৫৬ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ১১৩ কেজি ৫৭০ গ্রাম গাঁজা ও ২৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর