Logo
শিরোনাম

রাজধানীতে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭০

প্রকাশিত:সোমবার ১৭ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৩৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৭০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৭ জানুয়ারি) সকালে ডিএমপির পক্ষ থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬ হাজার ৪৬০ পিস ইয়াবা, ১১২ গ্রাম ১৭৭ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৮৯০ গ্রাম ১৪৭ পুরিয়া গাঁজা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, ১ গ্রাম আইস ও ১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর