Logo
শিরোনাম

রাজনীতিবিদ শিল্পপতি করিম উদ্দিন ভরসা মারা গেছেন

প্রকাশিত:রবিবার ২৪ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১১৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাতীয় পার্টির সাবেক এমপি প্রবীণ রাজনীতিবিদ শিল্পপতি করিম উদ্দিন ভরসা মারা গেছেন। শনিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ছেলে সিরাজুল ইসলাম ভরসা ও আরেক ছেলে কামরুল ইসলাম ভরসা।

রোববার বিকালে রংপুরের হারাগাছ পৌর শহরের সারাই জামে মসজিদে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে বলে পরিবার জানিয়েছে। করিম উদ্দিন ভরসা বিএনপি থেকে নির্বাচিত রংপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ভরসা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত রহিম উদ্দিন ভরসার ছোটভাই।

সম্পত্তি নিয়ে সন্তানদের মধ্যে বিরোধ থাকায় মৃত্যুর সময় বাবার মুখ দেখতে না পাওয়ায় বেশ কয়েকজন সন্তান দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

পরিবার ও বিভিন্ন সূত্রে জানা গেছে, রংপুরের বিড়ি শিল্প নগরী খ্যাত হারাগাছে জন্ম নেওয়া শিল্পপতি করিম উদ্দিন ভরসা জাতীয় পার্টির রাজনীতিতে যোগ দেন। পরে তিনি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি সপ্তম ও অষ্টম নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে এমপি নির্বাচিত হন। 

করিম উদ্দিন ভরসা জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলার একাধিকবার সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসা-মসজিদ ও এতিমখানাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় আর্থিকভাবে সহযোগিতা করেছেন। তার প্রতিষ্ঠিত কেভি গ্রুপের বিভিন্ন কলকারখানায় প্রায় ১০ হাজারের বেশি মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করেন। 


আরও খবর