Logo
শিরোনাম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় মৃত্যু ১৯

প্রকাশিত:রবিবার ১১ জুলাই ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২৩০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গে ১১ জন মারা গেছেন। করোনা নেগেটিভ হওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৯ জনের মধ্যে রাজশাহীর ৯, নাটোরের ৬, পাবনা ১, নওগাঁ ২ ও কুষ্টিয়ার ১ জন করে আছেন।

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫১৮ জন।


আরও খবর