Logo
শিরোনাম

রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

প্রকাশিত:মঙ্গলবার ০৮ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে সারাদেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকরা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছাড়া শ্রমিকরা দূরপাল্লার সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বাস কাউন্টারের টিকিট মাস্টাররা জানিয়েছনে, দৈনিক মজুরি বৃদ্ধির বিষয় নিয়ে মালিক পক্ষকে অনেকবার জানানো হয়েছে। কিন্তু তারা সেই দাবি না মানার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয় নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়ন।

তবে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর বিপ্লব বলেন, শুধুমাত্র দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এখন অনেকেই বাস বন্ধ করছে শুনছি।

নিউজ ট্যাগ: বাস চলাচল বন্ধ

আরও খবর