Logo
শিরোনাম

রাজশাহীর থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

প্রকাশিত:সোমবার ০১ মার্চ ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২২০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহীর থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়া আকস্মিক এ বাস ধর্মঘটে সাধারণ যাত্রীদের মধ্যে দুর্ভোগ নেমে এসেছে।

আগামীকাল মঙ্গলবার (২ মার্চ) বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ। তাই রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

তবে রাজশাহীর পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের দাবি, বাস চলাচল করলে হামলার সম্ভাবনা আছে। তাই শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা বাস চলাচল আপাতত বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতি বুঝে পরে তারা আবারও বাস চলাচলের সিদ্ধান্ত নেবেন।

এবিষয়ে রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, যেহেতু আগামীকাল রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ। এর কারণে তারা বিশৃঙ্খলা ও যানবাহনে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন। এ কারণে তারা সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন।

যদিও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন দাবি করে বলেন, বগুড়ায় তাদের এক শ্রমিককে মারধর করা হয়েছে। মারধরকারীদের গ্রেফতারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করা হচ্ছে।

এদিকে রাজশাহী থেকে হঠাৎ বাস চলাচল বন্ধের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। তারা অনেকেই কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন। এছাড়া বিকল্প পথে হিসেবে অন্য যানবাহনে নিজ নিজ গন্তব্যে রওয়ানা দিচ্ছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ কাউন্টারগুলো বন্ধ রাখা হয়েছে।


আরও খবর