
রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতাল গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন। সোমবার
(১৪ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের
মৃত্যু হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, রাজশাহীর ৩ জন এবং নাটোর ও নওগাঁ ১ জন
করে মারা গেছেন।
রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজশাহী মেডিকেল
কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৩৬৮ জনের। আর করোনা
শনাক্ত হয়েছে ১১১ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.১৬ শতাংশ।
এদিকে জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী আজ ৫ম দিনের মতো রাজশাহী মহানগরীতে সর্বাত্মক লকডাউন চলছে। যা চলবে আগামী ১৭ জুন মধ্যরাত পর্যন্ত। সর্বাত্মক লকডাউন পরিস্থিতি সবসময় অবলোকন করছেন প্রশাসন। কিন্তু রাজশাহী নগরীর মানুষ লকডাউন মানলেও বেশ কিছু মানুষকে বিভিন্ন সময়ে বাইরে চলাচল করতে দেখা যাচ্ছে।

