Logo
শিরোনাম

রাজশাহীতে পলিটেকনিক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:সোমবার ০১ আগস্ট ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২০২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ জুলাই) দুপুরে নগরীর সপুরা এলাকা সুরাইয়া নামের ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সুরাইয়া নওগাঁ জেলার মান্দা উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। সপুরার ছয়ঘাঁটি এলাকায় একটি ছাত্রীনিবাসে থাকতেন ওই ছাত্রী।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সুরাইয়া একটি কক্ষে একাই থাকতেন। রোববার অনেক বেলা হয়ে গেলেও তিনি রুম থেকে বের না হলে ছাত্রীনিবাসের অন্যরা তাকে ডাকাডাকি করে। এরপরও সাড়া না দেওয়ায় বাড়ির মালিক পুলিশকে খবর দেন।

তিনি আরও বলেন, পুলিশ গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে। 


আরও খবর