Logo
শিরোনাম

রাজশাহীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ৩১ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার নুরুল ইসলামের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মে) দুপুরে নগরীর পদ্মা আবাসিক এলাকার একটি বাসা থেকে নাজমা ইসলাম নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহ উদ্ধারের ঘটনাটি জানাজানি হয় রাত সাড়ে ৯টার টার দিকে।

বর্তমানে ওই নারীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নাজমার স্বামী নুরুল ইসলাম বর্তমানে অবসরে চলে গেছেন।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলীর বলেছেন, দুপুরে ঘটনা শোনার পর পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সাবেক পুলিশ কর্মকর্তা ওই বাড়িতেই বসবাস করতেন।

আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলম বলেন, আমি এই মূহুর্তে ঢাকায় অবস্থান করছি। প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি, পারিবারিক কলহের কারণেই ওই নারী আত্মহত্যা করেছেন। তবে তদন্ত সাপেক্ষেই আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে। লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন আত্মহত্যার ঘটনাটি ঘটেছে তখন ওই পুলিশ কর্মকর্তা বাসায় ছিলেন না। তবে তারা এক সঙ্গেই ওই বাসাতেই বসবাস করতেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজ ট্যাগ: মরদেহ উদ্ধার

আরও খবর