
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা
ওয়ার্ডে আরও ৬ জন মারা গেছেন। এ সময় ৪ জন করোনা পজিটিভ, ১ জন উপসর্গ নিয়ে এবং ১ জন
নেগেটিভ হবার পর মারা যান। এদের মধ্যে রাজশাহীর ১ জন, নওগাঁর ১ জন, নাটোরেরর ২ জন,
চাঁপাইনবাবগঞ্জের ২ জন রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে এই তথ্য
নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। জানা
গেছে, রামেক হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে গত ৮৭তম দিনে মোট ১২১৪ জনের মৃত্যু হয়েছে।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা
ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। এনিয়ে ৪১৮ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন
১৯০ জন। এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৫৭ টি নমুনা পরীক্ষায়
৬০জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ১৬.৮১ শতাংশ।
এছাড়াও করোনার সংক্রামণ ও মৃত্যু কমে আসায়
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি সংখ্যা কমেছে।
তাই করোনা ইউনিটে শয্যা সংখ্যা কমানোর পর বর্তমানে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে
৪১৮টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ১৯০ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন।

