Logo
শিরোনাম

রামেক হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ১০ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও মারা গেছেন ৮ জন। এরমধ্যে রাজশাহীর ৪ জন, নাটোর, নওগাঁ, পাবনা ও কুষ্টিয়ায় ১ জন রয়েছেন।

জানা গেছে, মৃতদের মধ্যে করোনায় মারা গেছেন ১ জন, করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন এবং ২ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান।

এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে গত ১০২তম দিনে মোট ১ হাজার ৩২০ জনের মৃত্যু হলো।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৩৯৭ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৪৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০.৮৩ শতাংশ।


আরও খবর