Logo
শিরোনাম

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ১৩ জুন ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৮৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ১৩ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, রাজশাহীর দুই, নাটোরের এক, নওগাঁর তিন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন।

মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন এবং নওগাঁর একজন রোগী করোনা পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গে মারা গেছেন।

রবিবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৯৪ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৭১টি।



আরও খবর