Logo
শিরোনাম

রামেকে করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ৩০ জুলাই ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২২১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৩ জনের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর বাকি একজন ছিলেন করোনা নেগেটিভ। তিনি শ্বাসকষ্টে মারা গেছেন।

মৃত ১৩ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের এক, নাটোরের তিন এবং  নওগাঁর তিনজন রোগী ছিলেন। এ নিয়ে চলতি মাসের ৩০ দিনে ৫১২ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪২৫ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।


আরও খবর