Logo
শিরোনাম

রামপুরায় আবাসিক হোটেলে আদম ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশিত:বুধবার ০৬ এপ্রিল ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৪০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর রামপুরায় আবাসিক হোটেল থেকে ইকবাল হোসেন (৫০) নামে এক আদম ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে ডিআইটি রোডের হোটেল আর ইসলাম এর ৫ম তলার ৪১০ নম্বর কক্ষের দরজা ভেঙে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেলে হোটেলটির ৪১০ নম্বর রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। বিছানার ওপর শায়িত অবস্থায় ছিল মরদেহটি। মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। এছাড়া তার নাক মুখ দিয়ে ফেনা পড়ছিল।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি জানান, গতকাল সোমবার সন্ধ্যায় হোটেলের রুমটিতে ভাড়া উঠে সে। আজ বিকেলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয়। মোবাইল ফোনের সূত্র ধরে তার নাম ইকবাল হোসেন, বাবার নাম মোশার হোসেন খান বলে জানা যায়। বাড়ি পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার চরকখালি গ্রামে। বর্তমানে থাকতেন শাহজাহানপুর রেলওয়ে কলোনীতে।

ইকবাল পেশায় আদম ব্যবসায়ী ছিলেন। কোনো কারণে বিষপানে আত্মহত্যা করেছে এমনটিই ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা।


আরও খবর