Logo
শিরোনাম

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যবসায়ী আহত!

প্রকাশিত:শনিবার ২০ মার্চ ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৭৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাঙামাটি থেকে শহিদুল ইসলাম হৃদয়

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের একোইজ্জাছড়ি নামক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যাবসায়ী আহত হয়েছে।

তারা হলেন  মিজান (৩২) মুদি ব্যবসায়ী  পিতাঃ আবুল কালাম  ও মোঃ সাগর গ্যাস ব্যবসায়ী পিতাঃ আব্দুল হালিম।

শনিবার (২০ মার্চ) বিকালে উক্ত ব্যক্তিরা সাজেক হতে মটরসাইকল যোগে বাঘাইহাট আসার পথে এগুজ্জাছড়ি নামক এলাকায় পৌঁছালে হঠাৎ তাদের উপর শর্টগানের ফায়ার এসে লাগে। এতে দুইজন আহত হয়। তাদেরকে মাচালং আর্মি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে বাঘাইহাট সদরের উদ্দেশ্য পাঠানো হয়েছে। বর্তমানে দুজনেই আশংকা মুক্ত বলে জানা যায়।

সাজেক থানার ওসি মোঃ ইসরাফিল মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।



নিউজ ট্যাগ: রাঙামাটি

আরও খবর