Logo
শিরোনাম

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৮৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) বিকেলে শহরের পর্যটন রোডের আমেনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- মাহিদুর রহমান মুহিত (১২) ও আহনাব সাদিব ইনাম (১২)।

স্থানীয় লোকজন জানান, বিকেলে মুহিত ও ইনাম দুই বন্ধু মিলে কাপ্তাই হ্রদে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে দুইজনেই নদীর গভীর জলে ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নদীতে নেমে ওই দুই শিশুকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুইটি শিশুকেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, শিশু দুইটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের প্রক্রিয়াধীন।


আরও খবর