Logo
শিরোনাম

রাশিফল: আজকের দিনটি কেমন যাবে?

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মার্চ ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৯৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ ৯ মার্চ ২০২০, সোমবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি মীন রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

কর্মস্থলে পদস্থ কর্মকর্তাদের মন রক্ষা করে চলার চেষ্টা ভবিষ্যতে পদোন্নতির ব্যাপারে সুযোগ আনতে পারে। দূর সম্পর্কের কোনো আত্মীয় দাম্পত্য কলহ নিরসনে সহায়ক ভূমিকা রাখতে পারে। দূরের যাত্রায় সাবধান থাকুন।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

আর্থিক সমস্যা আপনাকে বিচলিত করতে পারে। কারও কারও ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। প্রিয়জনের সঙ্গে কথাবার্তায় আপনাকে সতর্ক থাকতে হবে। পরিকল্পনার বাইরে কোনো কাজেই হাত দেবেন না।

মিথুন : ২১ মে-২০ জুন

কাউকে কোনো ধরনের ঋণ প্রদান করার আগে সে বিষয়ে আলোচনা করে নিন। পুরনো কোনো সমস্যা আজ মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। কারও ওপর নির্ভর করে দূরের যাত্রায় ঘুমানো ঠিক হবে না।

কর্কট : ২১ জুন-২১ জুলাই

ব্যবসায়িক কাজে বিদেশ সফরের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য কলহের অবসানে বন্ধুদের সার্বিক সহায়তা পাবেন। জটিল কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে প্রভাবশালী ও বয়স্কদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দিন।

সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট

কোনো বৈঠকে নিজের মতামত প্রকাশের সময় উত্তেজনা ও অতিরিক্ত চাপ প্রয়োগ করা থেকে বিরত থাকুন। কর্মস্থলে আজ আপনার সর্বোচ্চ কর্মকর্তার আচরণ সম্পর্কে সাবধান থাকতে হবে। দূরের যাত্রায় সতর্ক থাকার চেষ্টা করুন।

কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর

বিদেশ সংক্রান্ত যোগাযোগে ব্যবসার নতুন ধারার উন্মোচন হতে পারে। অর্থপ্রাপ্তির একটা শুভ যোগ রয়েছে। কারও ওপর নির্ভর করে আজ কোনো জটিল কাজে হাত দেয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন।

তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর

বেকারদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মনোযোগী হলে নিজের সাফল্যকে ধরে রাখতে সক্ষম হবেন। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে সিনিয়র ও অভিজ্ঞদের পরামর্শ নিন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর

দিনের শুরু থেকেই নিজের কাজ নিজেই সম্পাদন করুন। কোনো আত্মীয়ের বা ঘনিষ্ঠ কোনো বন্ধুর কারণে পারিবারিক ক্ষেত্রে মতবিরোধের সৃষ্টি হতে পারে। কর্মস্থলে পদস্থ বা অধীনস্থ যেই হোক না কেন সবার সঙ্গেই কৌশলী হতে হবে।

ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর

নিজের কাজে আজ অন্যকে নাক গলাতে দেয়া একদম ঠিক হবে না। পারিবারিক কাজে আজ প্রিয়জনকে যতটা পারেন সহায়তা করুন। মানসিক শান্তির জন্য আজ বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

কর্মস্থলে আজ অন্য কাউকে দাফতরিক কাজে নাক গলাতে দেয়া ঠিক হবে না। কাজ ফেলে দূরে কোথাও যাওয়া বিপজ্জনক আশঙ্কা সৃষ্টি করতে পারে। আবেগে কোনো ধরনের অস্থিরতা প্রকাশ করা ক্ষতির কারণ হতে পারে।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

জমি সংক্রান্ত পুরনো কোনো মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পুরনো দলিলপত্র সব পরীক্ষা করে দেখুন আর প্রয়োজনে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে নিতে পারেন। দূরের যাত্রায় সফরসঙ্গীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

দিনের শুরুটা আজ ভালো কাটলেও অপরাহ্নের পর আর্থিক জটিলতা দেখা দিতে পারে। রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ছোটখাটো কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। দূরের যাত্রায় মন ভালো রাখুন।

নিউজ ট্যাগ: রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩