Logo
শিরোনাম

রাশিফল: আজকের দিনটি কেমন যাবে?

প্রকাশিত:শনিবার ২৭ মার্চ ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২২৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পুরনো জ্যোতিষশাস্ত্রের এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।

মেষ রাশি:

কর্মপ্রার্থীদের যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। অন্যের কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে। ভুল সিদ্ধান্তে বিপর্যয় আসতে পারে। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠুন।

বৃষ রাশি:

অপ্রত্যাশিত যোগাযোগে আয় বাড়বে। কাজের স্বীকৃতি পাবেন। প্রেম-প্রণয় শুভ। বন্ধুস্থানীয় ব্যক্তির সাহচর্য আনন্দ দেবে। নিজগুণে প্রশংসিত হবেন। অতীতের সুখস্মৃতিতে শান্তি পাবেন।

মিথনু রাশি:

পরিবারের কল্যাণচিন্তায় উদ্বেগ থাকতে পারে। বকেয়া আদায়ে সচেষ্ট হতে পারেন। দায়িত্ব বাড়বে। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন।

কর্কট রাশি:

কোনো সংবাদে আশাবাদী হবেন। আর্থিক যোগাযোগ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আসার সঞ্চার হবে। কোনো ভুল তথ্যের কারণে সমস্যা হতে পারে। গতিশীল দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যান।

সিংহ রাশি:

অর্থপ্রাপ্তির সম্ভাবনা। পুরনো সমস্যা সমাধানে অন্যের সহযোগিতা পাবেন। সামাজিক কাজে অংশীদার হতে পারবেন। অন্যের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারবেন। মন ভালো রাখুন।

কন্যা রাশি:

উৎসাহ ও উদ্যমে অগ্রপথিকের ভূমিকা নিতে পারবেন। আপনার কাজে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আর্থিক বিষয়ে দুশ্চিন্তা কমবে। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন। ভালো থাকুন।

তুলা রাশি:

কোনো সংবাদে বিচলিত হতে পারেন। কোনো আত্মীয়ের জন্য উৎকণ্ঠা। অকারণে ব্যয় বাড়বে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। একাগ্রতার সঙ্গে কাজ করলে সুফল পাবেন।

বৃশ্চিক রাশি:

কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। আয়ের ক্ষেত্র পূর্বের তুলনায় আশাপ্রদ। তবে দিনের শেষে অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিতে হবে। প্রিয়সঙ্গ আনন্দ দেবে।

ধনু রাশি:

কোনো লাভজনক কাজ হাতে আসবে। ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করতে হবে। প্রচেষ্টা অব্যাহত রাখুন।

মকর রাশি:

কোনো পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। ব্যবসায় জটিলতা দূর হবে। পাওনা আদায়ে কিছুটা অগ্রগতি। প্রেমে আন্তরিকতা বাড়বে। আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন। ভ্রমণ শুভ।

কুম্ভ রাশি:

বিদেশসংক্রান্ত কাজে সফলতা আসতে পারে। ঘনিষ্ঠ কারো জন্য দুশ্চিন্তা হবে। দক্ষ ব্যবস্থাপনার অভাবে কাজে বিঘ্ন ঘটতে পারে। কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। পরিবেশ নিজের নিয়ন্ত্রণে রাখুন।

মীন রাশি:

প্রত্যাশিত কাজকর্মে বাধার আশঙ্কা। আর্থিক অবস্থা গতানুগতিক। শিক্ষার্থীদের একাগ্রতার অভাব। পরিবারিক সমস্যার সমাধান হবে। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। স্বাস্থ্যের প্রতি নজর দেবেন।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩