Logo
শিরোনাম

রাশিফল: আজকের দিনটি কেমন যাবে?

প্রকাশিত:রবিবার ০৪ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পুরনো জ্যোতিষশাস্ত্রের এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। 

মেষ: শুভ কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা। পদস্থ ব্যক্তির আনুকূল্য পাবেন। ব্যাবসায়িক কিছু বকেয়া বিল আদায়ের চেষ্টা সফল হতে পারে। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন।

বৃষ: কোনো প্রচেষ্টার অগ্রগতি হবে। বিদেশ থেকে ভালো সংবাদ পেতে পারেন। শিক্ষার্থীদের শিক্ষায় অগ্রগতি। আর্থিক অবস্থা ভালো বলা যায়। প্রিয়জনের অনুপ্রেরণায় উদ্যমী হয়ে উঠবেন।

মিথুন: কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। স্বার্থের পরিপন্থী কারো অনুরোধ রক্ষা করতে হতে পারে। ভুল সিদ্ধান্তে বিপর্যয় আসার আশঙ্কা। দ্বিধা-দ্বন্দ্বে না থেকে প্রয়োজনে বলিষ্ঠ সিদ্ধান্ত নিন।

কর্কট: কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি। আর্থিক যোগাযোগ শুভ। যৌথ কাজে অগ্রগতি। অন্যের দায়িত্ব নেবেন না। ইতিবাচক মনোভাব রাখুন।

সিংহ: পরিবারের সঙ্গে সামাজিক ক্রিয়াকলাপ আনন্দদায়ক হবে। প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো কিছু হবে। এমন ব্যক্তির সঙ্গে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে। আবেগ পরিহার করুন।

কন্যা: আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। প্রত্যাশা পূরণে বাধা-বিপত্তি দূর হবে। কাজে পারদর্শিতা দেখাতে সমর্থ হবেন।

তুলা: আর্থিক বিষয়ে দুশ্চিন্তা কমবে। সম্পত্তিসংক্রান্ত কাজে অগ্রগতি। আর্থিক বিষয়ে কোনো যোগাযোগে আশাবাদী হবেন। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বকেয়া আদায়ে সচেষ্ট হতে পারেন।

বৃশ্চিক: কোনো শুভ প্রচেষ্টার জন্য দিনটি শুভ। বর্তমান পরিস্থিতি পরিবর্তনের সুযোগ আসবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে। সমস্যা সমাধানে অন্যের সহযোগিতা পাবেন।

ধনু: অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক কাজে অংশীদার হতে পারেন। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। একাগ্রতার সঙ্গে কাজ করলে সুফল পাবেন। ভালো থাকবেন।

মকর: কর্মক্ষেত্রে কিছু ইতিবাচক সংবাদ পাবেন। নিজের কাজে অন্যকে খুশি করতে পারবেন। বকেয়া আদায়ে অগ্রগতি। পুরনো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। প্রার্থনায় শান্তি পাবেন।

কুম্ভ: প্রত্যাশিত কাজে কিছু ঝামেলা দেখা দিতে পারে। অহেতুক ব্যয়ের কারণে চাপ থাকতে পারে। গুরুদায়িত্ব গ্রহণে অনীহা আসতে পারে। সময়োচিত সিদ্ধান্ত কাজে সাফল্য আনবে।

মীন: কোনো আশা পূরণ হতে পারে। শুভ সংবাদে আশাবাদী হবেন। কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। অর্থ উপার্জনের সুযোগ আসবে। কাজে কৌশলী হলে সফলতা পাবেন।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩