Logo
শিরোনাম

রাশিফল: আজকের দিনটি কেমন যাবে?

প্রকাশিত:শনিবার ১০ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২১২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পুরনো জ্যোতিষশাস্ত্রের এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।

মেষ: কর্মস্থলে সামান্য চাপ থাকতে পারে। অন্যের কাজ করতে গিয়ে নিজের কাজে ব্যাঘাত ঘটবে। কিছুটা ব্যয় বৃদ্ধি পাবে। বাকসংযম দরকার। উত্তেজনাবশত কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।

বৃষ: দৈনন্দিন কাজকর্মে সাফল্য ও সুনাম আসবে। কোনো বন্ধু উপকারে আসতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। কর্মরতদের পরিবেশ পক্ষে থাকবে। বিনোদন ও রোমান্স শুভ।

মিথুন: দিনটি ভালো কাটবে। ব্যবসা-বাণিজ্য প্রসারের সুবাতাস বইতে পারে। শেয়ার ব্যবসায় থাকলে আপাতত বন্ধ রাখুন। একটু পরিশ্রম করলেই সৌভাগ্য বৃদ্ধি পাবে। তবে বেশি ঝুঁকি না নেওয়াই ভালো।

কর্কট: শিক্ষার্থীরা শুভ ফল প্রত্যাশা করতে পারেন। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে কিছু বাধা-বিঘ্ন আছে। সব কিছু ঠিক হয়েও অজ্ঞাত কারণে তা আটকে যেতে পারে। উপার্জন বৃদ্ধি পাবে। যাত্রা শুভ।

সিংহ: ব্যবসায় প্রসার ঘটলেও অর্থ পেতে বিলম্ব হবে। প্রিয়জনের অসুস্থতায় চিন্তিত থাকবেন। ব্যয় বৃদ্ধির প্রবণতা বাড়তে পারে। মানসিক হতাশা এবং উদ্বেগ দূরে রাখুন। নিজেকে সংযত রাখবেন।

কন্যা: প্রেম-ভালোবাসায় নতুন করে আগ্রহ বাড়বে। যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনো চুক্তি সম্পাদনে অগ্রগতি হতে পারে। দাম্পত্য জীবন শুভ। ব্যবসায় পরিবর্তন আসতে পারে। শরীর ভালো রাখুন।

তুলা: বেকারদের চাকরি লাভের সম্ভাবনা। কোনো কারণে মনে সংশয় বা ভয় কাজ করতে পারে। অর্থপ্রাপ্তিতে বিলম্ব। ব্যবসায় বাড়তি চাপ আসবে। ইচ্ছাশক্তির জোরে বাধা-বিঘ্ন কাটিয়ে উঠবেন।

বৃশ্চিক: সামাজিক কাজে অন্যের সহযোগিতা পাবেন। অর্থপ্রাপ্তির সুযোগ আসতে পারে। কাজকর্মে প্রসার লাভ হবে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। শুভ কর্মে অর্থ ব্যয়। রোমান্স শুভ।

ধনু: পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে। কাজে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে। অনাদায়ি অর্থপ্রাপ্তিতে বেগ পেতে হবে। ব্যবসায় শুভ পরিবর্তন। জীবন সম্পর্কে আশাবাদ অব্যাহত রাখুন।

মকর: কোনো যোগাযোগে আর্থিক উন্নতির সম্ভাবনা। নিকট ভ্রমণের সম্ভাবনা। ব্যাবসায়িক কাজে আশানুরূপ অগ্রগতি। নতুন কোনো বিষয় আলোচনায় আসবে। প্রার্থনায় শান্তি পাবেন।

কুম্ভ: অর্থপ্রাপ্তির সম্ভাবনা। সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে। ব্যাবসায়িক লেনদেন ও কেনাকাটা শুভ। ভ্রমণে আনন্দ পাবেন।

মীন: নিজস্ব ভাবনাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। বাড়তি উপার্জন হতে পারে। কোনো বন্ধুর মাধ্যমে কিছু সমস্যা সমাধান করতে পারবেন। পেশাগত দিক ভালো যাবে। শরীরের যত্ন নিন।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩