Logo
শিরোনাম

রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত:শনিবার ২৬ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১২৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মস্কোয় একজন সিনিয়র মার্কিন দূতকে বহিষ্কারের পর মার্কিন ওয়াশিংটনে রাশিয়ার দুই নম্বর কূটনীতিককে বহিষ্কারের মাধ্যমে পাল্টা ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। (বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা এ কথা জানান।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জনায়, রাশিয়ান দূতাবাসের দ্বিতীয় সর্বোচ্চ র‌্যাংকিংয়ের কর্মকর্তা সের্গেই ট্রেপেলকভকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) জানানো হয় যে এইমাসের শুরুতে রাশিয়ায় মার্কিন ডেপুটি চিফ অফ মিশন বার্টগোরম্যানকে চলে যাওয়ার নির্দেশের পর তাকেও যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, এই বহিষ্কারের সঙ্গে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কোন সম্পর্ক নেই।

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, গত সপ্তাহে গোরম্যানকে বহিষ্কারের বিষয়টি জনসমক্ষে প্রকাশ করা হয়, যুক্তরাষ্ট্র এর জবাবে পরবর্তী পদক্ষেপ হিসেবে রুশ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।


আরও খবর