Logo
শিরোনাম

রাস্তার পাশে ফেলে রাখা ওয়্যারড্রবে নারীর মরদেহ

প্রকাশিত:রবিবার ১৬ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ২১০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুরে রাস্তার পাশে ফেলে রাখা ওয়্যারড্রবের ভেতর থেকে  হাত-পা বাঁধা সাবিনা বেগম (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে সিকদার মার্কেট এলাকায় রাস্তার পাশে কে বা কারা ওয়্যারড্রবটি রেখে যায়। সকালে ওয়্যারড্রবের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।সাবিনা বেগম কুড়িগ্রামের উলিপুর থানার দারারপাড় গ্রামের আয়নাল হকের মেয়ে।

স্থানীয়রা জানান, একটি ওয়্যারড্রব রাতে কে বা কারা রেখে যায়। সকালে স্থানীয় লোকজন দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ওয়্যারড্রবটি খুলে ওই নারীর মরদেহ উদ্ধার করে।স্থানীয় গ্রামপুলিশ রেজাউল ইসলাম মরদেহটি শনাক্ত করে জানান, মরদেহটি তার মেয়ের জামাই জসিমের বোনের।

জসিম জানান, তার বোন সাবিনা বেগম নাওজোড় এলাকায় একা ভাড়া বাসায় থেকে একটি কারখানায় চাকরি করত। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে কিছুই তিনি জানাতে পারেননি।

জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরও খবর

নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকিতে শিশুর লাশ

বৃহস্পতিবার ০৮ সেপ্টেম্বর ২০২২