Logo
শিরোনাম

রাত পোহালেই ফরিদপুর-২ আসনের উপনির্বাচন

প্রকাশিত:শনিবার ০৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়েই ফরিদপুর- ২ আসন। টানা ১৫ দিনের জমজমাট প্রচার শেষে ফরিদপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। ১২৩ কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। এর আগে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।

এই আসনে সর্বমোট ভোটার রয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন। এর মধ্যে নগরকান্দা উপজেলায় ভোটার ১ লাখ ৫৭ হাজার ৮৭৫ জন। সালথা উপজেলায় ১ লাখ ৩২ হাজার ৪৬০ এবং সদরপুরের কৃঞ্চপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭ জন। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহণ হবে এবার।

নির্বাচনে প্রায়ত সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর  ছেলে ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া লড়াই করবেন।

নগরকান্দা ও সালথার জনসাধারণের কাছ থেকে জানা যায়, নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া লড়াই করলেও তার তেমন প্রচার প্রচারণা নেই। মাঠে ও তাকে তেমন দেখা যায়নি। তাই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু অনেকটাই এগিয়ে আছে।

নগরকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য থাকছেন।

উপনির্বাচন পর্যবেক্ষণের জন্য ১ হাজার ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।  শনিবার সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররা নির্বাচন ভবন থেকে এই নির্বাচনও পর্যবেক্ষণ করবেন।

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এই আসন শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।


আরও খবর

বোয়ালমারীতে বৃদ্ধার আত্মহত্যা

শনিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৩