Logo
শিরোনাম

রায়পুরায় জমি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত:বুধবার ১৫ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৯০জন দেখেছেন
Image

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের একটি জমি থেকে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে রুনা বেগম (২৯) নামক এক গৃবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রুনা বেগম মোছলেহ উদ্দিন ভূইয়ার মেয়ে ও একই এলাকার সৌদী প্রবাসী আবু কালাম মিয়ার স্ত্রী ছিলো। নিহত রুনা বেগমের ৩ সন্তান রয়েছে এর মধ্যে বড় ছেলে প্রতিবন্ধী বলে জানা যায়।

সরেজমিনে গিয়ে জানা যায়, সোমবার রনা বেগম এলাকায় থাকলেও মঙ্গলবার ভোরে বাড়ির পাশের একটি জমিতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।


আরও খবর

নরসিংদীর সাজ্জাদ চাকরি পেলেন গুগলে

সোমবার ০৬ ফেব্রুয়ারি ২০২৩