Logo
শিরোনাম

রেহানায় মুগ্ধ অনুরাগ ক্যাশপ

প্রকাশিত:বুধবার ১৪ জুলাই ২০২১ | হালনাগাদ:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | ৩৫১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে আমন্ত্রণ পেয়েছে রেহানা মরিয়ম নূর। ছবিটির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ। সিনেমাটি বাংলাদেশসহ গোটা পৃথিবী জুড়ে বেশ সুনাম কুড়িয়েছে। মুগ্ধ করেছে বিশ্বের নামিদামি সব পরিচালকদের। এবার এই সিনেমা নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন বলিউডের ভার্সেটাইল মেধাবী পরিচালক অনুরাগ ক্যাশপ।

কানের ৭৪তম আসরে উপস্থিত হয়েছিলেন অনুরাগ। সেখানে বসেই তিনি একটি ভিডিওর মাধ্যমে বাংলাদেশের এই সিনেমা নিয়ে প্রশংসা করেন। ভিডিওটি রেহানা মরিয়ম নূর সিনেমার নাম ভূমিকায় অভিনয় করা আজমেরী হক বাঁধন রেকর্ড করেন এবং তার অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেন। ভিডিওর শুরুতেই অনুরাগ সিনেমাটির ভূয়সী প্রশংসা করেন। এরপর এই সিনেমার গল্প, ডিজাইন, সাউন্ড ও কালার কম্বিনেশন দেখে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেন। এ ছাড়া বাঁধনের চরিত্রসহ সবার চরিত্রও তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি। ভিডিওর শেষের দিকে তিনি এই সিনেমার পরিচালক সাদের প্রশংসা করে বলেন, সাদের হাত ধরে কানে বাংলা সিনেমা নাম লেখাল। তাকে আমার হৃদয় থেকে অভিনন্দন ও ভালোবাসা। নিঃসন্দেহে বাংলা সিনেমার জন্য এটি একটি ভালো সংবাদ।

মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যার পর অনুরাগ ক্যাশপের সঙ্গে দেখা ও আড্ডা হয় আজমেরী হক বাঁধনের। সঙ্গে ছিলেন রেহানা মরিয়ম নূর প্রযোজক জেরেমি চুয়া। তারও আগে অনুরাগ রেহানা মরিয়ম নূর দেখেন।

অনুরাগকে বলা হয় বলিউডের ভার্সেটাইল মেধাবীদের অন্যতম। বলিউড বক্স অফিস থেকে বিশ্ব চলচ্চিত্রে যার দৃপ্ত পদযাত্রা সমানতালে। চলমান কান ফেস্টিভ্যালে গিয়ে সেই অনুরাগের দেখা পেলেন ঢাকার বাঁধন। বিপরীতে রেহানা মরিয়ম নূর নামের এক বাংলাদেশী নারীকে খুঁজে পেলেন গ্যাংস অব ওয়াসিপুর-খ্যাত অনুরাগ।


আরও খবর