Logo
শিরোনাম

রেলের টিকিট কেলেঙ্কারি: সহজের সিস্টেম ইঞ্জিনিয়ার চাকরিচ্যুত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ এপ্রিল ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঈদে রেলের টিকিট কালোবাজারি ঘটনায় অভিযুক্ত সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজাকে চাকরিচ্যুত করেছে সহজ। বুধবার দিবাগত রাত ১২টায় রেলের টিকিট পরিচালনার দায়িত্ব পাওয়া 'সহজ-সিনেসিস-ভিনসেন জেভির পক্ষ থেকে দেওয়া এক বক্তব্যে এ কথা জানানো হয়।

সহজ তাদের বক্তব্যে বলেছে, টিকিট কালোবাজারির অভিযোগে কমলাপুর এলাকায় অবস্থিত ঢাকা রেলস্টেশন থেকে র‍্যাব কর্তৃক আটককৃত ব্যক্তি মো. রেজাউল করিম রেজা সহজ-সিনেসিস-ভিনসেন জেভি দ্বারা সম্প্রতি নিয়োগকৃত একজন সিস্টেম ইঞ্জিনিয়ার।

সহজ-সিনেসিস-ভিনসেন জেভি এই অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে চাকরিচ্যূত করা হয়েছে। তার বিরুদ্ধে টিকিট কালোবাজারির মতো ঘৃণ্য অপরাধ এবং প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সহজের পিআর ম্যানেজার ফারহাত আহমেদ লিখিত বিবৃতিতে আরও জানান, মো. রেজাউল করিম (রেজা) বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রেলওয়ের টিকেট বিক্রয় পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন।

রেল ব্যবস্থাপনার কাজ সুষ্ঠ ও অভিজ্ঞ কর্মী দ্বারা পরিচালনার লক্ষ্যে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি গত ২১ মার্চ তাকে নিয়োগ প্রদান করে। ভবিষ্যতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি।


আরও খবর

আতশবাজির আলোতে ঝলমলে রাজধানী

রবিবার ০১ জানুয়ারি ২০২৩

রসগোল্লার জন্মদিন আজ

মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২