Logo
শিরোনাম

রহস্যমৃত্যু, অভিনেত্রী বিদিশার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ মে ২০২২ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ১৭৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পল্লবীর দে-র অস্বাভাবিক মৃত্যুর পর এ বার আরও এক অভিনেত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। ভারতের নাগেরবাজারের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের দেহ। ২১ বছর বয়সি মডেল বিদিশা আত্মহত্যা করেছেন না কি তাঁর মৃ্ত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে নাগেরবাজার থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয়েছে বিদিশার দেহ। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বিদিশার দেহের পাশ থেকে মিলেছে একটি সুইসাইড নোটও।


আরও খবর