
চিত্রনায়িকা পরীমণিকে
চার দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার (১০ আগস্ট) আদালতে হাজির করে সিআইডি। এ সময় নায়িকার
আরও ৫ দিনের রিমান্ড চাওয়া হয়।
এদিন দুপুরে পরীমণিকে
রিমান্ড শুনানিতে কাঠগড়ায় আনা হলে অঝোরে কাঁদতে থাকেন। রিমান্ড বিষয়ে শুনানি করেন তার
আইনজীবী আইনজীবী মজিবুর রহমান।
ঢাকা মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে রিমান্ড শুনানি শেষে রাজধানীর বনানী থানায়
দায়ের করা মাদক মামলায় পরীমণির ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। প্রথমে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। পরে দুপুর ১টা ৫০ মিনিটে পরীমণিকে আদালতে তোলা হয়।

