Logo
শিরোনাম

রমজান উপলক্ষে ৮০০ পণ্যের দাম কমালো কাতার

প্রকাশিত:বুধবার ২৩ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরই কাতারে দাম কমানো হয় দুধ, চিনি, আটাসহ শত শত পণ্যের। সেই ধারাবাহিকতায় এ বছরও আটশর বেশি পণ্যের দাম কমিয়েছে কাতার সরকার।

মঙ্গলবার (২২ মার্চ) কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, রোজা শুরু হতে এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও বুধবার (২৩ মার্চ) থেকেই আট শতাধিক পণ্যে মূল্যছাড় কার্যকর হবে। রমজান মাসের শেষ পর্যন্ত চলবে এই কার্যক্রম। তাদের এই উদ্যোগে সহযোগিতা করছে দেশটির প্রধান শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।

কাতার সরকারের ঘোষণা অনুসারে, এ বছর রমজান উপলক্ষে দাম কমানো পণ্যগুলোর মধ্যে রয়েছে মধু, ময়দা, সেরেয়াল, দই ও দুগ্ধজাত পণ্য, গুঁড়া ও তরল দুধ, পনির, জুস, চিনি, কফি, খেজুর, খনিজ ও বোতলজাত পানি, লেবু, চাল, হিমায়িত শাকসবজি, মুরগি, ডিম, মাংস, ভোজ্যতেল, চা, ঘি, লবণ, অ্যালুমিনিয়াম ফয়েল, কাগজের ন্যাপকিন, ডিটারজেন্ট, ময়লার ব্যাগ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা পণ্য প্রভৃতি। এর আগে গত বছরও রমজান উপলক্ষে সাড়ে ছয়শর বেশি পণ্যের দাম কমিয়েছিল কাতার।


আরও খবর