Logo
শিরোনাম

রমজানে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা

প্রকাশিত:রবিবার ০৩ এপ্রিল ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৮৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হয়েছে। শনিবার (০২ এপ্রিল) রাত ৮ টায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি মেলার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে আয়োজিত এই মেলা রমজান মাস জুড়ে চলবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবারের মেলায় মোট ৬৪  টি স্টল রয়েছে ।

 মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই স্থান পেয়েছে। মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সকল বইয়ে ৩৫% কমিশন এবং বিশেষ কিছু বই ৫০-৭০% কমিশনে পাওয়া যাবে।

নিউজ ট্যাগ: রমজান

আরও খবর

একেক শিশুর পছন্দ একেক ধরনের বই

শনিবার ১১ ফেব্রুয়ারি ২০২৩

খুলে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলার গেট

বুধবার ০১ ফেব্রুয়ারি ২০২৩