Logo
শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্পে আবারও গুলি করে যুবক হত্যা

প্রকাশিত:বুধবার ২৬ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৭১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সপ্তাহ পার না হতেই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে আবারও খুনের ঘটনা ঘটেছে। উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পে মোহাম্মদ সালাম (৩৭) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাতে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে ৮-১০ জনের মুখোশধারী লোক এ যুবককে গুলি করে হত্যা করে বলে জানিয়েছেন, ১৪ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।

তিনি জানান, মোহাম্মদ সালাম ওই ক্যাম্পের বাসিন্দা। তবে কী কারণে এ যুবককে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে জড়িতদের ধরতে বিশেষ অভিযান চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য ১৮ অক্টোবর পিতার হত্যার বিচার চাইতে গিয়ে খুন হন সৈয়দ হোসেন।


আরও খবর