Logo
শিরোনাম

রোমাঞ্চকর টাইব্রেকারে সুয়ারেসদের বিদায়

প্রকাশিত:রবিবার ০৪ জুলাই ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২১১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কোপা আমেরিকার প্রতিটি ম্যাচই এখন মহাযুদ্ধ। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। এমনটা দেখা গেল উরুগুয়ে ও কলাম্বিয়ার ম্যাচে।

লড়াই হলো সেয়ানে-সেয়ানে। বল দখলের লড়াইয়ে সমানে-সমান। আক্রমণেও প্রায় তাই। ফলে ম্যাচ গড়াল গিয়ে রোমাঞ্চকর টাইব্রেকারে। আর টাইব্রেকার ভাগ্যের পাল্লা ভারী হলো কলাম্বিয়ার দিকে।

সব হাসি থেমে গেল লিওনেল মেসির বন্ধু লুইস সুয়ারেজের মুখের

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরে শেষ চারে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে কলাম্বিয়া ও উরুগুয়ে। যেখানে টাইব্রেকারে উরুগুয়েকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালের তৃতীয় টিকিট জিতে নিয়েছে কলম্বিয়া।

টাইব্রেকারে মহানায়কে পরিণত কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনা।  উরুগুয়ের দুইটি শট রুখে দিয়েছেন তিনি।

অন্যদিকে কলম্বিয়ার চারটি শটের একটিও থামাতে পারেননি উরুগুয়ের গোলরক্ষক।

প্রথমে শট নিয়ে স্কোরে নাম লেখান কলম্বিয়ার ডুভান জাপাতা। বিপরীতে নিজেদের প্রথম শটে গোল করেন উরুগুয়ের তারকা ফরোয়ার্ড এডিনসন কাভানিও। দ্বিতীয় শটেও জালে বল জড়ান কলম্বিয়ার ডেভিনসন সানচেজ। কিন্তু উরুগুয়ের হোসে মারিয়া গিমিনেজের শট ডান পা দিয়ে ঠেকিয়ে দেন ওসপিনা। ২-১ এ এগিয়ে যায় কলম্বিয়া।

তৃতীয় শটে জালের ঠিকানা খুঁজে নেন কলম্বিয়ার ইয়েরি মিনা। উরুগুয়ের পক্ষে সফল হন লুইস সুয়ারেজ। স্কোর হয় ৩-২। কলম্বিয়ার হয়ে টানা চতুর্থ শটে গোল করেন মিগুয়েল বোরহা। এরপর মাতিয়াস ভিনার শট ঠেকিয়ে দেন ওসপিনা। স্কোর হয় ৪-২। ফলে পঞ্চম শটের প্রয়োজন পড়েনি। কলম্বিয়ার সেমির টিকিট নিশ্চিত করে উল্লাসে ভাসেন ডেভিড ওসপিনা।


আরও খবর