Logo
শিরোনাম

রওশন এরশাদের বাসায় জি এম কাদের

প্রকাশিত:সোমবার ২৬ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১১৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ রোববার দুপুর ১২টার দিকে তারা রওশন এরশাদের গুলশানের বাসায় এই সাক্ষাৎ করেন। ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করেন।

সাক্ষাতের বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, রওশন এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সামনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী, সেখানে ওনাকে অংশগ্রহণের দাওয়াত দিয়েছি। উনি দাওয়াত গ্রহণ করেছেন। কথা দিয়েছেন তিনি পার্টি অফিসে আসবেন।

এর আগে ২৯ নভেম্বর রাজধানীর ওয়েস্টিন হোটেলে রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেন জি এম কাদের। এ সময় সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কোচেয়ারম্যান আবু হোসেন বাবলা।

আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮৬ সালের ১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাপা গঠিত হয়।


আরও খবর