
রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে যৌথ চিরুনি অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন। অভিযানে রুট পারমিটবিহীন ও পারমিট ভায়োলেশনের জন্য ১৩টি বাস ডাম্পিং করা হয়েছে। এ সময় ২৪ মামলায় মোট ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৭ জুলাই)
দক্ষিণ সিটি করপোরেশনের অধিভুক্ত রায়েরবাগ ও রমনা এবং উত্তর সিটি করপোরেশনের অধিভুক্ত
বসিলা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
দক্ষিণ সিটির
অধিভুক্ত শ্যামপুরের রায়েরবাগ এলাকায় দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক
ও বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম, রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট
এলাকায় দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র
বর্মণ এবং উত্তর সিটি করপোরেশনের অধিভুক্ত বসিলা এলাকায় বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন
এসব অভিযান পরিচালনা করেন।
অভিযানে রুট পারমিট
না থাকায় আশেকুল হক ও জুবের আলমের আদালত সময় পরিবহনের ঢা. মে. ব.-১৩০১০১, ঢা. মে. ব.-
১৫২৯৭৬, ঢা. মে. ব.- ১৫৮২২৩ তিনটি গাড়ি এবং
মদিনার পথে পরিবহনের ঢা. মে. ব. -১৫৭৭২৫ বাস
চারটি ডাম্প করেন।
একইভাবে আফিফা
খান ও বিকাশ চন্দ্র বর্মণের আদালত ভুয়া স্বাক্ষর (স্বাক্ষর জাল করে) সম্বলিত রুট পারমিট
নিয়ে বাস চালানোয় অভিনন্দন পরিবহনের ঢা. মে. ব. - ১৫১৮৪৭ ও মিডলাইন পরিবহনের ঢা. মে.
ব.- ১৩০৩০৪, রুট ভায়োলেশন করায় মেঘলা পরিবহনের ঢা. মে. ব.- ১৩০২০৫ ও ঢা. মে. ব.- ১৫১৪২৬,
মালঞ্চ পরিবহনের ঢা. মে. ব.- ১৫৩৬৬৩ এবং মেয়াদোত্তীর্ণ রুট পারমিট নিয়ে চলাচল করায়
শতাব্দী পরিবহনের ঢা. মে. ব.- ১২০০৭১ নম্বরযুক্ত ৬টি বাস ডাম্পিং করার নির্দেশ দেন।
একই সঙ্গে রুট
পারমিটবিহীন চলাচল করায় ফিরোজা পারভীনের আদালত সুগন্ধা পরিবহনের ঢা. মে. ব. - ১৩১১২০,
ঢা. মে. ব. -১৫৬৮৮১ ও ঢা. মে. ব. -১৫৪০৯৯ নম্বরযুক্ত ৩টি বাস ডাম্পিং করেন।
সবমিলিয়ে অভিযানে মোট ১৩টি বাস ডাম্পিং করা হয়েছে। এছাড়াও রুট পারমিটবিহীন ও পারমিট ভায়োলেশনের জন্য এসব বাসের বিরুদ্ধে ১৩টি মামলার পাশাপাশি ফিটনেস না থাকা, আসন সংখ্যা বেশি থাকা ও আদেশ অমান্য করায় আরও ১১টি মামলা দায়ের করা হয়। অভিযানে সর্বমোট ২৪ মামলায় ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ডিএমপি সার্বিক সহযোগিতা করে।

