Logo
শিরোনাম

রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

প্রকাশিত:সোমবার ১৩ জুন ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৪০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার (১২ জুন) রাতে গ্রিনসিটির লিফটের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।। নিহত ইভানভ এ্যান্টন (৩৩) প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রোশেম কোম্পানিতে ইন্সট্রলার হিসেবে কর্মরত ছিলেন।

ইভানভ প্রকল্পের গ্রিনসিটির ২ নম্বর ভবনের ১২ তলার ১২৬ নং ফ্লাটে থাকতেন। প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার স্থানীয় ও চিকিৎসকের বরাত দিয়ে জানান, রাতে ইভানভ গ্রিনসিটির পাশের একটি রেস্তোরাঁ থেকে খাবার কিনে রুমে ফেরার সময় লিফট থেকে নেমে পড়ে যান। এ সময় তিনি কয়েকবার বমিও করেন। খবর পেয়ে ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও খবর