Logo
শিরোনাম

সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার বিচার শুরু

প্রকাশিত:বুধবার ০৬ এপ্রিল ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৩২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মিথ্যা অভিযোগে করা মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিচার শুরু হয়েছে। বুধবার (০৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে ১৭ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।

এদিন শুনানিকালে নাজমুল হুদা আদালতে উপস্থিত ছিলেন। তার পক্ষে অব্যাহতির (ডিসচার্জ) আবেদন করা হয়। আদালত সেই আবেদন নাকচ করে নাজমুল হুদার কাছে জানতে চান তিনি দোষী না নির্দোষ এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এরপর বিচারক চার্জগঠনের আদেশ দেন। দুদকের আইনজীবী এম এ সালাউদ্দিন ইস্কান্দার কিং বিষয়টি সাংবাদিকদের জানান।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় এস কে সিনহার বিরুদ্ধে একটি মামলা করেন। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়।

মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক ১ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এসকে সিনহা। 

পরে মামলাটি তদন্তের জন্য দুদকে আসে। দেড় বছর তদন্ত করে এসকে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলাটি মিথ্যা অভিযোগে করা হয়েছে মর্মে প্রমাণিত হয়েছে দুদকে। আর মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে উল্টো ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধেই মামলা করে দুদক।

 


আরও খবর